Homeজাতীয়ইইউ এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিন সচিব

ইইউ এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিন সচিব

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকার বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন সরকারের তিন সচিব।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে তৈরি পোশাক কর্মীদের ন্যূনতম মজুরিসহ শ্রম অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত রবিবার ৫ দিনের সফরে ঢাকায় আসেন এই প্রতিনিধি দল। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এই প্রতিনিধি দল, সাক্ষাৎ করেছেন শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএ নেতাদের সাথেও।

আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও সাক্ষাৎ করার কথা এই প্রতিনিধি দলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments