Homeবাংলাদেশঢাকাপঞ্চম দফার অবরোধে ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পঞ্চম দফার অবরোধে ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পঞ্চম দফায় সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। তবে অবরোধেও রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার, রামপুরা, মালিবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট ও মহাখালী এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় এদিন রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটা বেড়েছে।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিন জামায়াতে ইসলামীও অবরোধের ডাক দেয়।

এদিকে পঞ্চম দফা অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments