Homeরাজনীতিসংলাপের সময় পেরিয়ে গেছে : কাদের

সংলাপের সময় পেরিয়ে গেছে : কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, পিটার হাস সংলাপের চিঠি দিতে এসেছেন। শুনেছি আরো দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। পিটার হাসকে জানিয়েছি, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে।

এ সময় জাতীয় পার্টি বা তাদের কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, সেটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments