Homeআজকের শীর্ষ সংবাদলন্ডনে ফিলিস্তিনে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে ইহুদীরাও

লন্ডনে ফিলিস্তিনে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে ইহুদীরাও

লন্ডন অফিস: ইন্টারন্যাশনাল জুয়িশ অ্যান্ট-জায়নিস্ট নেটওয়ার্ক (আইজেএএন) যুক্তরাজ্যে ইসরায়েলি রাষ্ট্রদূত, জিপি হোটোভেলির উত্তর পশ্চিমে লন্ডনে অবস্থিত বাড়ির সামনে একটি বিক্ষোভ করে।শুক্রবার ইসরায়েলের গাজা গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নৃশংসতার জন্য রাষ্ট্রদূত হোটোভলির প্রতি  বিক্ষোভকারীরা দৃষ্টি আকর্ষণ করে।

‘বেঙ্গলিস ফর প্যালেসটিনের’ আনসার আহমেদ উল্লাহ ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালের নেতৃত্বে একদল বাঙালি এই বিক্ষোভে অঙশগ্রহন করে।

সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল তার অনুভূতি জানাতে গিয়ে বলেন ইস্রাইলি বাহিনী এতো অন্যায় করছে যে স্বয়ং ইহুদিরাও এই হত্যাযজ্ঞের প্রতিবাদে রাস্তায় নেমেছে।

ইসরায়েল ১৬,০০০ বেশি গাজাবাসীকে হত্যা করেছে, যার মধ্যে ৪০% এর বেশি শিশু রয়েছে – এছাড়াও আরও ১২৭০ জন এখনও ধ্বংসস্তূপের নীচে রয়েছে এবং ২৫৫০ জন মহিলা, প্রায় ২০,০০০ আহত এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ।

ইসরায়েলের গাজা অবরোধ করে বোমা হামলায় হাসপাতাল, বাড়িঘর, জীবন রক্ষাকারী অবকাঠামো ধ্বংস করে গণহত্যা করছে। এদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যা, গ্রেপ্তার এবং বাস্তুচ্যুত হওয়ার খবর প্রচারিত হচ্ছে না এবং একই সময়ে ইসরায়েল পশ্চিম তীরে তার প্রতিদিনের প্রাণঘাতী অভিযান জোরদার করছে।

আইজেএএন-এর স্যাম ওয়েইনস্টেইন বলেন, প্যালেস্টাইনে ঔপনিবেশিকতা, বাস্তুচ্যুতি এবং বর্ণবাদকে ন্যায্যতা দেওয়ার জন্য এই গণহত্যার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।

বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘আমরা চুপ থাকব না” এবং “আমরা এখনই যুদ্ধবিরতি দাবি করছি’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments