Homeরাজনীতিহরতাল ১ দিন পিছিয়ে দিলো বিএনপি

হরতাল ১ দিন পিছিয়ে দিলো বিএনপি

কুয়েত আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের হরতাল মঙ্গলবার পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এ সময় বিএনপির পক্ষ থেকে কুয়েত আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে শোক জানান রিজভী। একইসাথে কুয়েত আমিরের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এরআগে গতকাল শনিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে ১৮ ডিসেম্বর হরতালের ঘোষণা দেয় বিএনপি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশের পর থেকে বিএনপি হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে ১২ দফায় ২৩ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments