Homeজাতীয়স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার

স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম। তাতে এবারের ভোটে আরও একটি আসন পেলো আওয়ামী লীগ।

৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করা হয়। কিন্তু এই কেন্দ্রে বাদে বাকিগুলোতে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর সঙ্গে নিকটতম প্রার্থীর ব্যবধান ছিল ৯৮৫ ভোটের। এ অবস্থায় ময়মনসিংহ-৩ আসনে সেদিন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা সম্ভব হয়নি।

৯২ কেন্দ্রের মধ্যে ৯১টিতে নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা (ট্রাক) পান ৫২ হাজার ২১১ ভোট।

ফলাফল স্থগিত করা ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার (১৩ জানুয়ারি) ভোটগ্রহণ করা হয়। আজ ওই কেন্দ্রে ৩ হাজার ৩২টি ভোটের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৫টি। আর স্বতন্ত্র ট্রাক পেয়েছে ৩৫৫টি ভোট। তাতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী নিলুফার আনজুমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয়ী নিলুফার আনজুম আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments