এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার।
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধান কুনিয়া, জয়ধনা, কাইলানি ও গুরমা হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শন করার সময় সাথে ছিলেন মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, বাপাউবো, সুনামগঞ্জ, প্রীতম পাল উপ-বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জ পওর বিভাগ-১, জাহাঙ্গীর আলম, শাখা কর্মকর্তা, ধর্মপাশা।
ধর্মপাশা উপজেলায় ৯৬ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
চন্দ্র সোনার থাল হাওরের ৫১ নং প্রকল্পের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমার বাঁধটি সয়তান খালি ক্লোজার, আমি রাতদিন পরিশ্রম করে করে বাঁধের কাজ শেষ করেছি।
ধর্মপাশা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির = সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, আজকে পর্যন্ত ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ ৯৩% সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার জন্য পি আই সিদের নির্দেশনা দওয়া হয়েছে।



