Homeআজকের শীর্ষ সংবাদলন্ডনে বিবিসিসিআইয়ের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে বিবিসিসিআইয়ের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

তোফাজ্জল আলম: বাংলাদেশী ব্যবসায়ীদের মর্যাদাশীল সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি(বিবিসিসিআই) সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মাননীয় শফিকুল রহমান চৌধুরী এমপি সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার বিবিসিসিআই বোর্ড রুমে দুপুর ১২টায় এ সভা অনুষ্টিত হয়। বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রানু নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বিবিসিসিআই ইউকের মহাপরিচালক এএইচএম নুরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মো: মনির আহমদ,সাবেক সভাপতি ও উপদেষ্টা শাহগীর বকত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদ, ডেপুটি ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রেস অ্যান্ড পাবলিকেশনের পরিচালক এম এ লাকী, বিবিসিসিআই পরিচালক, ফল ও সবজি আমদানিকারক সমিতির সভাপতি রফিক হায়দার, পরিচালক ও উপদেষ্টা মহিব চৌধুরী।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments