Homeআজকের শীর্ষ সংবাদপদ্মসেতু আমাদের সেতু আমাদের গর্বের সেতু:প্রধানমন্ত্রী

পদ্মসেতু আমাদের সেতু আমাদের গর্বের সেতু:প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতু বাংলাদেশের গর্বের সেতু বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে এখন যথাযথ মূল্যায়ন করছে।

শুক্রবার বিকালে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গত দুই বছরে পদ্মাসেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবার মতো তারও সন্তুষ্টি ব্যক্ত করে সরকার প্রধান বলেন, আমি টাকার অংক দিয়ে এটা বিচার করবো না। কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অংক দিয়ে বিচার করার নয়।

বিশ্ব ব্যাংকের ভুয়া দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণের যুগান্তকারী সিদ্ধান্ত প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি শুধু এটুকু বলতে চাই, এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে, আগে যারা কথায় কথায় আমাদের ওপর খবরদারি করতো, আর ভাবখানা ছিল এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, সেই মানসিকতাটা বদলে গেছে। মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সবথেকে বড় পাওয়া।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments