Homeআজকের শীর্ষ সংবাদযুক্তরাজ্যের নির্বাচন: যারা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

যুক্তরাজ্যের নির্বাচন: যারা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

লন্ডন অফিস: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যা কয়েক বছরের তুলনায় বেশি।

শুক্রবার (৪ জুলাই) চলমান নির্বাচনে যুক্তরাজ্যের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রার্থী যেমন অংশ নিয়েছেন, তেমনি নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা কররেছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের কেউ কেউ ভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, আবার কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

যেখানে লেবার পার্টির অধীনে নতুন করে মনোনয়ন পেয়েছিলেন চার সাবেক এমপি। লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী হলেন: রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক এবং আফসানা বেগম।

নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি বাংলাদেশি বংশোদ্ভূত আট প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। নতুন মনোনীত চার লেবার প্রার্থীরা হলেন: রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী এবং নাজমুল হোসেন।

ব্রিটেনের ওয়ার্কার্স পার্টি প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী। তারা হলেন: গোলাম টিপু, প্রিন্স সাদিক চৌধুরী, মোহাম্মদ শাহেদ হোসেন, ফয়সাল কবির, মোহাম্মদ বিলাল এবং হালিমা খান।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থীকে মনোয়ন দিয়েছে। তারা হলেন- আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। অন্যান্য দল থেকে যা নির্বাচনে লড়াই করছেন রিফর্ম পার্টি থেকে রাজ ফরহাদ, লিবারেল ডেমোক্র্যাটরা থেকে রাবিনা খান, নাজ আনিস মিয়া ডানফার্মলাইন অ্যান্ড ডলার থেকে স্কটিশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গ্রিন পার্টিতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন: সাঈদ সিদ্দিকী, সাঈদ শামসুজ্জামান শামস এবং শারমিন রহমান। সোশ্যালিস্ট পার্টির মমতাজ খানম ফোকস্টোন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এগারোজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ওয়াইস ইসলাম, আজমল মাসরুর, সুমন আহমেদ এবং স্যাম উদ্দিন, এহতেশামুল হক, ওমর ফারুক ও নিজাম আলী, নূরজাহান বেগম, হাবিব রহমান, আবুল কালাম আজাদ এবং রাজা মিয়া।

উল্লেখ্য, এ বছরের যুক্তরাজ্যের নির্বাচনে হাউস অফ কমন্সের ৬৫০টি আসনের জন্য ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিটি আসনে কমপক্ষে পাঁচজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে একটি একক আসনের জন্য ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৩১৭টি আসনে ৪৫৯ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩৫টি দল মাত্র একজন প্রার্থীকে মনোয়ন দিয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments