Homeআজকের শীর্ষ সংবাদ‘ঠান্ডা মাথায় ৭ ছাত্রকে হত্যা করেছে ছাত্রলীগ ও পুলিশ’

‘ঠান্ডা মাথায় ৭ ছাত্রকে হত্যা করেছে ছাত্রলীগ ও পুলিশ’

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ ও পুলিশ মিলে ঠান্ডা মাথায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭ ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও হতাহত ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে। ঠান্ডা মাথায় ছাত্রলীগ ও পুলিশ মিলে ৭ ছাত্রকে হত্যা করেছে।

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, হত্যার দায় সরকারকে নিতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এমনটা ঘটেছে।

কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ছাত্রদের আন্দোলন দমাতেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এ আন্দোলন দমানো যাবে না। এ সময় গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল।

এ আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের বিএনপির নয়। তবে ছাত্রদের রক্ষায় বিএনপি জোরালো আন্দোলন গড়ে তুলবে বলেও জানান বিএনপির মহাসচিব।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments