Homeআজকের শীর্ষ সংবাদঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।

এদিকে শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। যদিও বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে- খালেদা জিয়ার প্লেনে দীর্ঘ যাত্রার মতো শারীরিক অবস্থা তৈরি হলে তাকে বিদেশে নেওয়া হবে।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী-সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments