Monday, January 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাতে হঠাৎ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়েছিলেন। মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সেখানে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের বাসভবনে প্রবেশ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।

শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান।

সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments