Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সাভারে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারের মাদবরবাড়ি, টংগাবাড়ি, জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয় এবং প্রায় ৭৫০টি আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়। এসময় ১৪৫০ মিটার পাইপ অপসারণ করা হয়।

অভিযানে ১টি শিল্প প্রতিষ্ঠান, ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১টি আবাসিকসহ মোট ৬টি পৃথক মামলায় সর্বমোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে এ এস টেক্স নামীয় ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০০ ফুট সার্ভিস লাইন অপসারণ করে সোর্স পয়েন্ট থেকে কিল করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও খাজানা হোটেল, আম্মাজান হোটেল, আল্লাহ ভরসা হোটেল ও মায়ের দোয়া হোটেলের অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণ করে সোর্স পয়েন্ট বিকল করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে স্থায়ী বিচ্ছিন্নকৃত মিটারবিহীন আবাসিক গ্রাহক কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণ করা হয়। একইসঙ্গে মিটারবিহীন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments