Homeআজকের শীর্ষ সংবাদনগদ প্রশাসকের ওপর হামলায় এবিবির নিন্দা

নগদ প্রশাসকের ওপর হামলায় এবিবির নিন্দা

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।

হামলার নিন্দা জানিয়ে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেছেন, এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহি ও আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা। রোববার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এমন আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই আক্রমণ নয়; বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকিও। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের বিচারের আওতায় আনার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, গত বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হন। এ ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও প্রতিবাদ করে আসছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments