নিজস্ব প্রতিবেদক: মায়ানমার-ভারত সীমান্তে থেকে আসা ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কম্প অনুভূত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।
বাংলাপেইজ/এএসএম



