Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedরাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিকনির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের (এফএসিএ) প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুদেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আইএসপিআর আরও জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বাড়াতে সহায়তা করবে বলে আশা করা যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments