নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা এর উদ্যোগে ১৬তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুরেরঅনফায়ার থাই চাইনিজ ইন্ডিয়ান রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের সংগঠন পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক, ডাঃ মোসাদ্দেক আহম্মেদ, সাবেক ব্যাংকার শাহ আলম,যুগ্ন সচিব রফিকুল হাসান,মির্জা আলী আশরাফ উপসচিব,পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক,এ টি এম শরিফুল আলম উপসচিব, আসাদুজ্জামান শামিম উপসচিব সহ সংগঠনের নেতৃবৃন্দ রুবায়েত কবির রুপক, মিথুন হক, বারি বাবলু, মনিরুজ্জামান দুলাল ও রাকিবুল ইসলাম। এছাড়াও সংগঠনের অনেক সদস্য এসময় উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে থাকা এ টি এম তরিকুল আলম বলেন, ‘যারা রোজা রেখে কষ্ট করে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা এই আয়োজন সফল করার লক্ষ্য বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বাংলাপেইজ/এএসএম



