Homeআজকের শীর্ষ সংবাদসংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার: চরমোনাই পীর

সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি বলেন এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার।

মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ৭১ সালের এই দিনে রক্তের নজরানায় শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ থেকে শুরু হওয়া দুইশত বছরের অধিককালের মুক্তির সংগ্রাম এক চূড়ান্ত স্তরে প্রবেশ করে আজকের এই দিনে।

তিনি আরও বলেন, আজকের এইদিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত ও জান্নাতে তাদের উচ্চমাকাম কামনা করছি।

মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজো চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার।

২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments