Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ

সড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলা প্রশাসনের বহুমুখী আগাম উদ্যোগের কারণে এবারের ঈদযাত্রায় ময়মনসিংহের সড়ক ও মহাসড়কগুলোতে কোনো যানজট নেই। নেই যাত্রী ভোগান্তিও।

ফলে প্রখর রৌদ্রের তীব্রতা মাড়িয়েই বাস, ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি ভ্যানে করে ঈদ আমেজে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। এতে স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখী কর্মজীবী ও সাধারণ মানুষ।

শনিবার (২৯ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ বাইপাস, পাটগুদাম ব্রিজমোড়, মাসকান্দা, টাউন হলসহ নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়ক সরেজমিনে ঘুরে দেখা গেছে এই চিত্র।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের চাপ রয়েছে যানবাহন ও সড়কগুলোতে। সেইসঙ্গে নগরীর অভ্যন্তরের ছোট সড়কগুলোতেও রিকশা, অটোবাইকসহ ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে ব্যাপক। তবে এই চাপ সামাল দিতে দিনরাত সড়কে উপস্থিত থেকে কাজ করছে জেলা ও ট্রাফিক পুলিশের সদস্যরা। ফলে চিরচেনা ভোগান্তির ঈদযাত্রায় এবার সড়কপথে ভিন্ন রূপ দেখে খুশি সাধারণ মানুষও।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments