Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা ও হসপিটালিটি অ‍্যাওয়ার্ড এর আনুষ্টানিক উদ্ভোধন

মর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা ও হসপিটালিটি অ‍্যাওয়ার্ড এর আনুষ্টানিক উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রন্ধন শিল্পের সব থেকে মর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা ও হসপিটালিটি অ‍্যাওয়ার্ড ২০২৫ এর আনুষ্টানিক উদ্ভোধন করা হয়েছে গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার।আগামী ২১ সেপ্টেম্ভর পঝ্চিম লন্ডনের ৫ তারকা হোটেলে অ‍্যাওয়ার্ড উৎসব এবং গালা ডিনারকে সামনে রেখে কমিনিটির বিশিষ্টজনদের উপস্থিতে গত বৃহস্পতিবার দুপুরে হোয়াইটচ‍্যাপলের সোনারগাঁও রেস্টুরেন্টে আনুষ্টানিক উদ্ভোধন করেন টমি মিয়াসহ অতিথিরা।

এসময় আয়োজকরা জানান , অ‍্যাওয়ার্ডের পাশাপাশি আগামী ১৪ সেপ্টেম্ভর রয়েল রিজেন্সি হলে অনুষ্টিত হবে লাইভ শেফ কম্পিটিশন এবং বাংলাদেশ ফুড ফেস্টিভ‍্যাল । আলসকোডের আইভিস হোটেলের আইলেট কন্সপারেন্স হলে ২১ সেপ্টম্বর বিজয়ীদের নিয়ে লন্ডনের মার্সার হোটেল কনফারেন্স সেন্টারে সব থেকে বড অনুষ্টানের মাধ‍্যমে অ‍্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন শেফ ও উদ‍্যোক্তা টমি মিয়ার দ্বারা প্রতিষ্টিত এ প্রতিযোগিতা ১৯৯১ সাল থেকে রন্ধন শিল্পের অবদানকে স্বীকৃতি দিয়ে আসছে।

অপারেশন ডিরেক্টর মোস্তাক বাবুল ও টিভি উপস্থাপক মাঈন উদ্দিন আনসারের যৌথ উপস্থাপনায় উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, অ‍্যাওয়ার্ড উদ‍্যোক্তা ও প্রধান নির্বাহী টমি মিয়া এমবিই, শেফ অ‍্যাওয়ার্ডের বিচারক কিথ বেস্ট ও সাঈদ শেখ।

অতিথিদের মধ‍্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বখস, প্লানেট কারস চেয়ারম‍্যান তোফাজ্জল মিয়া, ইয়াম ইয়াম রেস্টুরেন্ট চেয়ারম‍্যান আতিক চৌধুরী, সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক সৈয়দ নাহাশ পাশা, ড. জাকির খান, সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব‍্যাবসায়ী ও সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমেদ, একাউন্টেন্ট সৈয়দ আহবাব হোসেন ও আশরাফ পারভেজ, আহবাব হোসেন, জয় কুমার প্রমূখ। এছাডাও সমাপনি বক্তব‍্য রাখেন অ‍্যাওয়ার্ড কমিটির যুগ্ম সমন্বয়ক নিজাম এম রহমান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments