লন্ডন অফিস: বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার (১১ মে) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসে কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহনূর মিয়া, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভুঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নোমান হামিদী,লন্ডন মহানগর শাখার প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা নাইম আহমদ, প্রমুখ।
কর্মী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আদর্শিক একটি রাজনৈতিক দল। দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।নেতৃবৃন্দ দেশ ,জাতি ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করার আহ্বান জানান।
বাংলাপেইজ/এএসএম



