Homeআজকের শীর্ষ সংবাদ‘সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে’

‘সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মতামত দিয়েছে বলে জানিয়েছেন।

সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আজ (সোমবার) সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সংবিধান ছাড়া এমন কোনো নির্বাচন সংক্রান্ত সংস্কার নেই যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়।

এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের মঙ্গলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিভক্তিকরনের জন্য আমরা রাজনীতি সৃষ্টি করিনি। রাজনীতি সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন হারিয়ে না যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments