Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ‘খেলা শেষ হয়নি’ বললেন খামেনির শীর্ষ সহযোগী

‘খেলা শেষ হয়নি’ বললেন খামেনির শীর্ষ সহযোগী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিনিরা।

পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ‘খেলা শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানী।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, খামেনির এ সহযোগী বলেছেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরে নিলেও, খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুন্ন থাকবে। চমকও অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল সেখানে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন আলী শামখানী।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments