Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদহরমুজ প্রণালী নিয়ে চীনের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী নিয়ে চীনের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রসঙ্গে চীনের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র। প্রণালীটি বন্ধ না করতে ইরানকে রাজি করাতে চীনের প্রতি আহ্বান করেছে দেশটি।

রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন। বিবিসি এ তথ্য দিয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

রুবিও বলেন, ‘যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে যোগাযোগ করে।’

হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের জন্য এটি ‘অর্থনৈতিক আত্মহত্যা’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments