Homeজাতীয়অপরাধমুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব গ্রেপ্তার

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২২ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায় নি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন মোহাম্মদ ফয়সল বিপ্লব।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments