Homeআজকের শীর্ষ সংবাদরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ’

রানে ট্রাম্পের হামলা ‘অবৈধ’

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর ভয়াবহ বিমান হামলাকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক পথই ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, যদিও সম্ভাব্য হুমকি তৈরি করা পরমাণু স্থাপনাগুলোতে হামলা বৈধ মনে করা যেতে পারে, কিন্তু এ ধরনের পদক্ষেপের জন্য কোনো আন্তর্জাতিক আইনগত কাঠামো নেই।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় করা বৈধ মনে হতে পারে। তবে এর কোনো আইনগত কাঠামো নেই। সোজাসাপ্টা বললে, এই হামলাগুলোর কোনো বৈধতা নেই। ”

নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগের দিন সোমবার নরওয়ে সফরে গিয়ে এ মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তিনটি মূল পরমাণু স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেন। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, এর ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে।

তবে মাক্রোঁ মনে করেন ইরানকে থামানোর সবচেয়ে ভালো উপায় কূটনীতি। তিনি বলেন, “ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায়, এই লক্ষ্য ফ্রান্সও মনে করে। তবে আমরা শুরু থেকেই বিশ্বাস করি, কেবল কূটনৈতিক ও প্রযুক্তিগত উপায়েই এটি সম্ভব। ”

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, “অনেকে যখন কূটনীতির পথে হাঁটার কথা বললে সেটাকে দুর্বলতা বলে, তখন আমি বলি— ধারাবাহিক থাকলে তবেই আপনি কার্যকর হবেন। ”

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments