লন্ডন অফিস: লন্ডনে গ্লোবাল পাওয়ার এওয়ার্ড আনুষ্টানিক উদ্ভোধন করা হয়েছে। বিপুল সংখ্যক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, কমিউনিটি লিডার এবং সমর্থকদের উপস্থিতে গত ৩০ জুন সোমবার সন্ধ্যায় ডেগেনহামের Mirravale Events & Catering হলে আনুষ্টানিক ভাবে যাত্রা করে। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড সিইও মোহাম্মদ আকতারুজ্জামান এবং ম্যানেজিং ডিরেক্টর সামছুজ্জামান শামন। অনুষ্টানের লক্ষকে সমক্থন জানিয়ে বক্তব্য রাখেন মেরিভাল ইভেন্টের এন্ড ক্যাটারিং হলের ম্যানেজিং ডাইরেক্টর আলী আহমেদ
তামান্না মিয়া-সাবিয়া খাতুন ও আরাফাত জামানের প্রাণবন্ত যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্পোটিং ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিম আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সাগির বকস ফারুক, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারী মিঠু চৌধুরী, গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড অ্যাম্বাসেডর কাউন্সিলর আতিকুল হক, ডাইরেক্টর উপস্থাপক ড.জাকির খান, বিবিসিসিআই এর ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনর প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলার নাজ ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম বাসন,ব্যবসায়ী তোফাজ্জল মিয়া প্রমূখ।
অনুষ্টানে জানানো হয় গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করবে। এর অংশ হিসাবে আগামী ২৭ অক্টোবর লন্ডনে বিজনেস, উইম্যান, এন্টারপ্রেনার্স , লিডারশীপ ও গ্লোবালসহ বিভিন্ন ক্যাটাগরীতে এওয়ার্ড প্রদান করা হবে। অনলাইনে গিয়ে যে কেউ এপ্লিকেশন করতে পারবেন।
গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড-এর সিইও মোহাম্মদ আকতারুজ্জামান বলেন,
এই স্মরণীয় ইভেন্টের মাধ্যমে গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য হলো মানুষকে অনুপ্রাণিত করা। তিনি হলেন, এই উদ্যোগে যারা পাশে ছিলেন,
পরিবার, বন্ধু, সমর্থক, মিডিয়া সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাপেইজ/এএসএম



