Saturday, December 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআয়-ব্যয়ের হিসাব দিল জামায়াত, আয়ে বিএনপির চেয়ে দ্বিগুণ

আয়-ব্যয়ের হিসাব দিল জামায়াত, আয়ে বিএনপির চেয়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ২৮ কোটি ৯৭ হাজার ২৯৯ টাকা, ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
জামায়াতের এই আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় ৫ গুণ বেশি।

বিএনপি গত ২৭ জুলাই ইসিতে জমা দেওয়া হিসাবে জানিয়েছিল, তাদের আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

জামায়াতের আয়-ব্যয়ের খাত

ইসিতে জামায়াতের জমাকৃত হিসাব অনুযায়ী, ২০২৪ সালে কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় হয়েছে ১৬ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ১৬২ টাকা, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান থেকে এসেছে ১১ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা। পত্রিকা-বই বিক্রি, অন্যান্য চাঁদা ও আগের বছরের স্থিতি মিলিয়ে মোট আয় দাঁড়ায় প্রায় ২৯ কোটি টাকা।

ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় খাত ছিল প্রার্থীদের অনুদান—১১ কোটি ৫ লাখ ১৫ হাজার ৪২০ টাকা। কর্মীদের বেতন-ভাতা ও বোনাসে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৮৭৩ টাকা, প্রচারণা ও পরিবহন বাবদ খরচ হয়েছে ২ কোটি ৭০ লাখ ৬ হাজার ৫৬৩ টাকা। এছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে, ধর্মীয় অনুষ্ঠান, জনসভা, যাতায়াতসহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে বাকিটা।

ব্যাংক অ্যাকাউন্ট নেই

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবরণীতে বলা হয়েছে, দলের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব দিয়েছিল দলটি। চলতি বছর নিবন্ধন ফিরে পাওয়ার পর এক যুগ পর ফের হিসাব জমা দিল জামায়াত।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments