নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে। এবার প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মূল্যস্ফীতি গত বছরের জুলাইতে ছিল ১৪ শতাংশ, তা কমে চলতি বছরের জুলাইতে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



