Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসচিবালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, ৭ নির্দেশনা জারি

সচিবালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, ৭ নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের নিরাপত্তা জোরদারে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি সাত দফা নির্দেশনা জারি করেছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের ভেতরের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে এসব নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন ও প্রাঙ্গণের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণসহ যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

সাত দফা নির্দেশনা-

১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।

২. বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত সভা, সমাবেশ বা পেশাগত সংগঠন/সমিতির বৈঠক করা যাবে না।

৩. সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৪. সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে প্রবেশের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমানভাবে রাখতে হবে।

৬. কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো বা স্থাপন করা যাবে না।

৭. সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments