Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদগাজা সিটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

গাজা সিটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার মূল শহর গাজা সিটির বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে কোনো কিছু হামলা থেকে বাদ যাচ্ছে না। মানুষ যেন শহর ছেড়ে চলে যান সেজন্য

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, জনবহুল এলাকগুলো জনমানবহীন করতে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, “আমরা এগুলো হতে দেখেছি গাজার সিটির পূর্বাঞ্চলের তুফফাহ এবং সুজায়াতে। এখন আমরা এটি হতে দেখছি জেইতুনে।”

গাজা সিটিতে সবকিছু ধসিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করছে ইসরায়েলে— জানিয়েছেন আলজাজিরার এ সাংবাদিক।

এর অংশ হিসেবে জীবনের সবকিছু ধ্বংস করা হচ্ছে। বোমা মেরে ধসিয়ে দেওয়া হচ্ছে আবাসিক ভবন, সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এগুলো করে মানুষকে জোরপূর্বক সেখান থেকে সরানোর প্রক্রিয়া চলছে। আর সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন তারা সেখানে আর ফিরে না আসেন।

তার সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা সিটির জাবালিয়াতে ইসরায়েলের হামলা চলছিল। দখলদার ইসরায়েল গাজা সিটি পুরোটা দখলের হুমকি দিয়েছে। এরমধ্যেই সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে ৬০দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আলজাজিরা

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments