Homeআজকের শীর্ষ সংবাদভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: ভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্যের সরকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইতোমধ্যে এ সংক্রান্ত তৎপরতাও শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি শিক্ষাজীবন শেষ করার পরও ব্রিটেনে অবস্থান করছেন এমন ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী।

তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে— যদি এই শিক্ষার্থীদের যুক্তরাজ্যে বসবাসের বৈধতা না থাকে তাহলে যে কোনো সময়ে তাদেরকে জোর করে দেশে ফেরত পাঠানো হবে।

মন্ত্রণালয় থেকে প্রদান করা এ সংক্রান্ত এক লিখিত বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, “যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যে কোনো সময় আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে; আর যদি আপনি আশ্রয়ের জন্য আবেদন করেন এবং সেই আবেদনে ত্রুটি থাকে— তাহলে অবিলম্বে এবং দৃঢ়ভাবে সেই আবেদনকে বাতিল বলে বিবেচনা করা হবে। আশ্রয় প্রার্থনা সংক্রান্ত প্রতিটি আবেদন সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী যাচাই করা হবে। আপনি যদি সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কোনো প্রকার সহায়াতা পাবেন না।”

বাংলাপেইজৃ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments