Homeজাতীয়বাংলা‌দেশ থেকে দক্ষ জনশক্তি নি‌তে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ

বাংলা‌দেশ থেকে দক্ষ জনশক্তি নি‌তে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার জন্য কমোরোসের রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ। মোরোনিতে এক অনুষ্ঠানে কমোরোসের রাষ্ট্রপতি আজালি আসৌমানির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মরিশাসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পরিচয়পত্র পেশের পর কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতি বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতকে অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি রাষ্ট্রদূত‌কে তার মেয়াদের পরবর্তী সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান।

রাষ্ট্রপতি বলেন, কমোরোস সবসময় বাংলাদেশ এবং কমোরোসের মধ্যে বিদ্যমান সম্পর্ককে মূল্য দেয়। জবাবে রাষ্ট্রদূত কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা জানান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments