HomeUncategorizedপোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক: ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।

সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরআগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে এ বার্তা দেন তারা।

সিনেটর মার্কলে বলেছেন, আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, ‘আমরা এই ফাঁদে পা দেব না।

সূত্র: সিএনএন

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments