Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedঘুষের টাকাসহ গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা শামীমা বরখাস্ত

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা শামীমা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: সাময়িক বরখাস্ত হয়েছেন বেনাপোল কাস্টম হাউসে ঘুষের টাকাসহ গ্রেপ্তার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন জারি করে বরখাস্ত করা হয় তাকে।

এর আগে ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা টাকাসহ শামীমা ও তার সহযোগী (এনজিও) হাসিবুর রহমানকে আটক করেন। পরদিন ৭ অক্টোবর শামীমাকে গ্রেপ্তার দেখায় দুদক। গ্রেপ্তারের সাতদিন পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭ অক্টোবর বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ৭ অক্টোবর হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত ৭ অক্টোবর যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলা করেন। তাতে শামীমা আক্তার ও হাসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments