Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি

ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া সফলভাবে ড্রোন ব্যবহার করে খাবার সরবরাহের প্রথম পরীক্ষাটি সম্পন্ন করেছে।

ঢাকায় একদিনের এই পরীক্ষামূলক কার্যক্রমে প্রথমবারের মতো আকাশপথে দ্রুত ও নির্ভুলভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। এই সাফল্য দেশের প্রযুক্তি ও খাদ্য শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে এবং ভবিষ্যতে ড্রোনভিত্তিক ডেলিভারির বিশাল সম্ভাবনা তৈরি করেছে।

ইজাকায়া টিম জানায়, এই ট্রায়ালটির উদ্দেশ্য ছিল শেখা, পরীক্ষা করা, এবং সীমা অতিক্রম করা। আজকের এই ছোট্ট পদক্ষেপই ভবিষ্যতে ড্রোন ডেলিভারিকে একটি সাধারণ বিষয় হিসেবে গড়ে তুলতে পারে। আমরা সামনে আরও অনেক বড় কিছু দেখার অপেক্ষায় আছি।

পরীক্ষামূলক এই ডেলিভারিতে ইজাকায়া বাস্তব পরিস্থিতিতে বিভিন্ন প্রযুক্তিগত দিক যাচাই করেছে। যেমন- GPS নির্ভুলতা, উড্ডয়ন স্থিতিশীলতা, প্যাকেজিং এবং খাবারের তাপমাত্রা ধরে রাখার সক্ষমতা। যা ভবিষ্যতে বৃহৎ পরিসরে এই মডেলটি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও সীমিত এলাকায় সীমিতসংখ্যক গ্রাহক এই সেবাটি উপভোগের সুযোগ পান, তবুও প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব ইতোবাচক। অনেকেই বলেছেন, এটি ছিল দ্রুত, ঝামেলাহীন এবং রোমাঞ্চকর এক অভিজ্ঞতা— যা শুধু ডেলিভারির সময় কমায়নি, বরং যানজটে ভরা শহর ঢাকায় খাদ্য সরবরাহ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments