Homeআজকের শীর্ষ সংবাদ৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের

৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: এএফসি অ-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না। ম্যাচের আগের দিন কোচ সাইফুল বারী টিটু অনেক আশার বাণী শুনিয়েছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জর্ডানের আকাবায় ম্যাচ শেষে বাংলাদেশ ৫-০ গোলে হেরে মাঠ ছেড়েছে।

বাফুফে অ-১৭ দলকে এএফসি টুর্নামেন্টের জন্য আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে। প্রস্ততির পরও বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকে ৮৯ মিনিটে গোল হজম করে ড্র। আজ তো পুরো বিধ্বস্তই হয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে।

এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা হলো না। আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই উতরে যাওয়ার জন্য জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু চায়নিজ তাইপেকে হারানো দূরের কথা এ ম্যাচে ৫ গোল হজম করে হেরেছে কোচ সাইফুল বারীর দল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments