Homeঅর্থনীতিকুমিল্লা-বেগমগঞ্জ, বেগমগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়ক হবে চার লেনে

কুমিল্লা-বেগমগঞ্জ, বেগমগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়ক হবে চার লেনে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীত করার পৃথক দুইটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩৮৩ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৬ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমের কাছ থেকে ১৮১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকায় প্রকল্পের প্যাকেজটির পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্যাকেজের আওতায় বেগমগঞ্জ-সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, শক্ত ফুটপাথ নির্মাণ, শক্ত কাঁধ, ৪টি ভিন্ন আকারের আরসিসি বক্স কালভার্ট, বাস-বে, পার্শ্ব সড়ক, সড়ক বিভাজনকারী, প্রতিরক্ষামূলক কাজ, সড়কের পাশের ড্রেন নির্মাণ করা হবে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর -লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী- রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৭ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমের কাছ থেকে ১৯১ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮৩৮ টাকায় প্রকল্পের প্যাকেজটির পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments