নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ ব্যবস্থার অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়।
অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন চায় একটি ইসলামী শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।
বাংলাপেইজ/এএসএম



