Tuesday, May 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিবৃতিতে মির্জা ফখরুলচট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

বিবৃতিতে মির্জা ফখরুলচট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দুর্বৃত্তদের গুলিতে এরশাদ উল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।

বিবৃতিতে মির্জা ফখরুল হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments