Homeআজকের শীর্ষ সংবাদএশিয়ান আরচারির পদক জয়ীদের ১০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার

এশিয়ান আরচারির পদক জয়ীদের ১০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়া প্রতিবেদক: আজ শেষ হয়েছে ২৪তম তির এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে হিমু বাছাড় ও বন্যা আক্তার রৌপ্য আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আরচ্যারকে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ এশিয়ান আরচ্যারির সমাপনী দিনে ক্রীড়া উপদেষ্টা আসিফ ভূইয়া প্রধান অতিথি হিসেবে পদকজয়ীদের পুরস্কার প্রদান করেন।

পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মত ফ্যাসালিটিজ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আরচ্যারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

গতকাল কম্পাউন্ড ইভেন্টের আরচ্যাররা পদক গ্রহণ করেছিলেন। আজ তাদের খেলা না থাকায় স্টেডিয়ামে ছিলেন না। উপদেষ্টা যখন পুরস্কারের ঘোষণা দেন তখন টিম হোটেলে আরচ্যাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments