আর্ন্তজাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন-২০৩০ বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। ৭৩ বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম দোকান।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে, তাহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।
বাংলাপেইজ/এএসএম



