নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাফুফে ঋতুপর্ণাদের প্রস্তুতির জন্য ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। মালয়েশিয়া ও আজারবাইজান দুই দলের বিপক্ষেই বাংলাদেশ হেরেছে।
মালয়েশিয়ার চেয়ে আজারবাইজান র্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ হারলেও মেয়েদের খেলায় সন্তোষ প্রকাশ করেছেন ঋতুপর্ণাদের বৃটিশ কোচ পিটার বাটলার।
আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বৃটিশ এই কোচ বলেন, ‘আমরা একটা খুব শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। যারা, সত্যি বলতে, অনেক ফান্ডিং পায়, তাদের পেশাদার লিগ আছে, দারুণ সুবিধা আছে। আর ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম— আমি শুধু চাই আমরা ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করি। আমরা যেন মালয়েশিয়ার মতো পিছিয়ে গিয়ে চুপচাপ হার মানি না। আমরা চেষ্টা করেছি, এবং মেয়েরা যেভাবে খেলেছে, আমি তাতে গর্বিত। প্রচেষ্টা আর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় তাদের ১০/১০ দেব। কারণ আমরা মালয়েশিয়ার মতো পিছিয়ে যাইনি— আমরা লড়াই করেছি। আর মানের কথা বললে— পাঁচ, ছয়, খুব হলে সাত। আমি শুধু সৎভাবে বলছি।’
বাংলাপেইজ/এএসএম



