Wednesday, January 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমনকে আর বুঝাতে পারিনি : খালেদা জিয়াকে দেখতে এসে জামায়াত আমির

মনকে আর বুঝাতে পারিনি : খালেদা জিয়াকে দেখতে এসে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থার খবরে বহুদিন দূর থেকেই ধৈর্য ধরে দোয়া করছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কিন্তু শেষ পর্যন্ত আর মনকে থামাতে পারেননি তিনি, সবশেষে তাই এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন দলটির আমির। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান জামায়াত আমির। পরে পৌনে ১১টার দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি, এজন্যই আসলাম। আমি উনাকে দেখে এসেছি। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, এখন উনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনে (এক প্রকার চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে রোগীকে গভীর ঘুমে রাখা হয়) আছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।

শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়ার বহুদিনের চিকিৎসা প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এভারকেয়ারে এর আগেও বহুবার এসেছেন, কিন্তু এবারের মতো এত সংকটজনক পরিস্থিতি আগে হয়নি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments