আর্ন্তজাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ আইনজীবী এ মাসের শুরুতে মারা গিয়েছিলেন।
ইরানি নারী নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল পুরস্কার জেতেন। ওই সময় কারাগারেই বন্দি ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আজ শুক্রবার তাকেসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা খসরু আলীকোর্দি নামে এক আইনজীবীর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। গত সপ্তাহে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নার্গেস মোহাম্মাদির স্বামী থাগি রহমানি, যিনি প্যারিসে থাকেন, তিনি জানিয়েছেন পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে নার্গেসসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
বাংলাপেইজ/এএসএস



