বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতার বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্য প্রবাসী ও প্রভাবশালী বিএনপি নেতা শাহ তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, জনমানুষের ভালোবাসায় তিনি প্রার্থী হতে আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, ব্রাডফোর্ড যুবদলের সাবেক সভাপতি ও ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র সভাপতি শাহ তাজুল ইসলাম বিশ্বনাথ পৌরসভার আসন্ন নির্বাচনে ‘মেয়র’ পদপ্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
নিয়মিত স্থানীয় রাজনীতির খোঁজ খবর রাখার পাশাপাশি দলের নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীর পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে স্বশরীরেই উপস্থিত থেকে নিজেকে সম্পৃক্ত রাখছেন জনসাধারণের সাথেই। ফলে সামাজিক-রাজনৈতিক ও অর্থনীতির ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করে ধরে রাখার পাশাপাশি ‘দেশে ও প্রবাসে’ থাকা বাঙালী কমিউনিটিতে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। জনগণের ভালোবাসা আর দলের সিদ্ধান্ত এই দুইয়ের সমন্বয় ঘটিয়েই এগোতে চান তিনি।
বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য ‘মেয়র’ পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম বলেন, সর্বমহলের অনুপ্রেরণা থেকেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। যদি আমার দল (বিএনপি) আমাকে মনোনয়ন দেয়, তবেই আমি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নির্বাচনী ময়দানে নামব।
বাংলাপেইজ/এএসএম



