Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা

বিশ্বনাথে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি। আদালত পরিচালনাকালে পশু খাদ্য আইনে মেসার্স ভাই ভাই মাংসের দোকানে ৫হাজার টাকা, এলাহী পোল্ট্রি ফার্মকে ২হাজার টাকা ও ভাসমান ফলের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments