Homeআজকের শীর্ষ সংবাদ‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত

‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত

নিজস্ব প্রতিবেদক: এনসিপির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে অনলাইনে বুলিং প্রবণতা অনেক বেড়েছে। রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে ছাত্র আন্দোলনের অনেক নারীই রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তা হলো– জুলাই আন্দোলনের সেই নারীরা এখন কোথায়?

যারা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন, পরবর্তী সময়ে রাজনীতির মাঠে তাদের সেই হারে দেখা যাচ্ছে না কেন? সারাদেশের জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করবে ‘জাতীয় নারী শক্তি’। তারা রাজনীতি করুক বা না করুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments