আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।
একইসঙ্গে ‘ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমো খেতে হবে’ ট্রাম্পের এমন মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছে সৌদি।
পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউজের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নিল কুইলিয়াম সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বৃহস্পতিবার (২ এপ্রিল) বলেছেন, “হোয়াইট হাউজের প্রতি সৌদি এখন অনেক হতাশ।”
তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য হতাশাজনকই।
তার মতে, ট্রাম্প বলেছেন যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে। যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করবে।
বাংলাপেইজ/এএসএম



